26 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » উখিয়ায় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

উখিয়ায় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। শনিবার (২৭ মে) রাত একটার দিকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো রামুর ঈদগড়ের শাকের আহমদের ছেলে মো. জাবের(২০) ও ক্যাম্প-৪ এর মৃত নুরুল হকের ছেলে রোহিঙ্গা নুরুল আমিন(২০)।

রোববার (২৮ মে) সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ রাসেল।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাজ থেকে একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো বলে জানান তিনি। ব্রিফিংকালে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীসহ থানার বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের