20 C
আবহাওয়া
৩:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » টানা তৃতীয়বার ক্ষমতায় এরদোয়ান

টানা তৃতীয়বার ক্ষমতায় এরদোয়ান


বিএনএ, বিশ্বডেস্ক : তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এমন খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু অ্যাজেন্সি। এরমধ্যে দিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় বসতে যাচ্ছেন এরদোয়ান।

রোববার (২৮ মে) দেশটিতে দ্বিতীয় দফায় ভোট প্রদান করেন মোট ভোটারের ৮৫ দশমিক ২ শতাংশ ভোটার। ব্যালট বক্স খোলা হয়েছে ৯৮.২২ শতাংশ। এর মধ্যে এরদোগান পেয়েছেন ৫২.১২ %, কামাল কিলিচ-দারোগলু পেয়েছেন ৪৭.৮৮ %। এখন পর্যন্ত মোট ৯৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে।

রাজধানী আঙ্কারায় ভোট গণনার ফলাফল ঘোষণা করেন সুপ্রিম ইলেকশন কাউন্সিলের (ওয়াইএসকে) চেয়ারম্যান আহমেত ইয়েনার। এর আগে এদিন সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। তুরস্কের ইতিহাসে এটিই প্রথম রানঅফ।

গত ১৪ মে প্রথম দফা ভোটে এরদোয়ান ৪৯ দশমিক ৫২ শতাংশ, কিলিচদারোগলু ৪৪ দশমিক ৮৮ শতাংশ ও সিনান ওগান ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়েছিলেন। কেউ ৫০ শতাংশের বেশি না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়িয়েছে ভোট। ৬৪ মিলিয়ন ভোটারের মধ্যে ৮৮ দশমিক ৮৪ শতাংশ ভোট দিয়েছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা