25 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন

শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন

আগুন

বিএনএ, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে। রোববার (২৯ মে) সকাল ১০টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বিপ্লব মিয়া জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে গেছে। বর্তমানে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর চুনারুঘাটসহ ফায়ার সার্ভিসের মোট ৬ স্টেশনের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে বা কেউ হতাহত হয়েছেন কি না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের