25 C
আবহাওয়া
৬:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বের ৩৩ দেশে ‘অজানা’ হেপাটাইটিস

বিশ্বের ৩৩ দেশে ‘অজানা’ হেপাটাইটিস


বিএনএ, বিশ্বডেস্ক : মাংকিপক্স ভাইরাস আতঙ্কের মধ্যেই এবার বিশ্বের ৩৩ দেশে শনাক্ত হয়েছে অজানা হেপাটাইটিস। এ পর্যন্ত ৬৩০ শিশুর দেহে এ রোগটি ধরা পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোগটি আসলেই হেপাটাইটিস কিনা, তা নিশ্চিতে গবেষণা চলছে বলেও জানায় সংস্থাটি।

গুরুতর ও তীব্র রোগটিকে ‘অ্যাকিউট হেপাটাইটিস’ বা ‘অজানা হেপাটাইটিস’বলা হচ্ছে। এটি মূলত লিভারের প্রদাহ। যা ধীরে ধীরে লিভারকে অচল করে দিতে পারে। প্রাণঘাতী রোগটি শিশুদের মধ্যে শনাক্ত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে, ৫ এপ্রিল থেকে ২৬ মের মধ্যে ৩৩ দেশে ৬৫০ সম্ভাব্য কেস শনাক্ত হয়েছে। এ তালিকায় ইউরোপের ২২টি দেশের পাশাপাশি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রও রয়েছে। সম্প্রতি রহস্যজনকভাবে অজানা হেপাইটাইটিস সংক্রমণ বেড়ে যাওয়ায় তদন্ত শুরু করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ৩৮ জনের যকৃত প্রতিস্থাপন করা হয়েছে।

এ ব্যাপারে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, এ রোগ ছড়ানোর পেছনে করোনা সংক্রমণের কোনও সম্পর্ক আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য রোগজীবাণু ও ওষুধের ঝুঁকির কারণগুলোও খতিয়ে দেখছে সিডিসি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর