27 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » অস্ত্রের মহড়া দিয়ে যুবক গ্রেপ্তার

অস্ত্রের মহড়া দিয়ে যুবক গ্রেপ্তার

অস্ত্রের মহড়া দিয়ে যুবক গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: আধিপত্য বিস্তারের লক্ষে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয়ার সময় আনোয়ারুল করিম জিসান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মে) দিবাগত রাত সোয়া তিনটায় চট্টগ্রাম নগরীর বায়োজিদের বাংলাবাজার ডেবার পাড়ের তিন রাস্তার মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৯ মে) তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি জানিয়েছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তারকৃত আনোয়ারুল করিম জিসান (২৩) ফেনীর দাগনভুঞার মাতুভুইয়া ইউনিয়নের বেকেরবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে।

ওসি কামরুজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয়ার সময় কিরিচসহ তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ