26 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।তারা হলেন, ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক আল কাদেরী জয়, মিনহাজ উদ্দিন ও ইজিবাইকের চালক মো. রোকন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানার দেওয়ান হাট মোড় থেকে তাদের গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। হালিশহর থানায় আগের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা গেছে, ব্যাটারিচালিত রিকশা জব্দ করা এবং হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখা এই সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছিল। বেলা সাড়ে ১১টার দিকে পরিষদের সদস্যরা সেখানে সমাবেশ শুরু করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, অনুমতি ছাড়া বেআইনিভাবে দেওয়ানহাট মোড়ে যানবাহন বন্ধ করেছিল। সমাবেশের লোকজন এসে দেওয়ানহাট মোড়ে গাড়ি ও রাস্তাঘাট বন্ধ করছিলেন। তাদের পুলিশ সরিয়ে দিয়েছে। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। হালিশহর থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের