31 C
আবহাওয়া
৩:০০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রেমিকের নাম বলতে নারাজ তানজিন তিশা

প্রেমিকের নাম বলতে নারাজ তানজিন তিশা

প্রেমিকের নাম বলতে নারাজ তানজিন তিশা

বিএনএ ডেস্ক: টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রেম করছেন। তবে প্রেমিকের নাম জানাতে নারাজ তিনি। এতটুকু নিশ্চিত করেন যে, প্রেমিক মিডিয়ার কেউ নন। ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে অংশ নেন তিশা।

সেখানেই উপস্থাপক তার দিকে ছুঁড়ে দেন প্রেম সংক্রান্ত প্রশ্ন। কিছুটা থতমত খেয়ে তিশা জবাব দিলেন, প্রেম তো করতেই পারি। হ্যাঁ, করছি।

গ্ল্যামারকন্যা তানজিন তিশার বয়স এখন ত্রিশের ঘরে। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য দিয়েও মুগ্ধ করেছেন অনুরাগীদের।

তিশাকে প্রশ্ন করা হয় প্রেমের পরবর্তী অধ্যায় বিয়ে নিয়েও। অভিনেত্রী বলেন, সেটা (বিয়ে) আমার মনে হয় আরও কিছু দিন পর। আমার বাবা চলে গেছেন, এখন নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবার, কাজগুলোকে গুছিয়ে তোলা, সব কিছুতেই তো সময় লাগে। এজন্য এখনই বিয়ে নিয়ে ভাবছি না।

চলতি বছর বিয়ের পিঁড়িতে বসবেন কিনা, এমন প্রশ্ন করা হলে জবাবে তিশা কিছুটা রহস্য জিইয়ে রাখেন। ভবিষ্যৎ তো বরাবরই অনিশ্চিত। তাই কখন চার হাত এক হয়, কবুল বলে ফেলেন, তা আগাম বলা মুশকিল। যোগ করেন তিনি।

অভিনেতা আফরান নিশোর সঙ্গেও তিশার প্রেমের গুঞ্জন উঠে। তবে তারা কেউই স্বীকারোক্তি দেননি। গুঞ্জন ছিলো সংগীতশিল্পী ইমরানের সঙ্গেও! কিন্তু হাবিব ছাড়া বাকি প্রেমের বিষয়গুলো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান তিনি।

এর আগে সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেম করেছিলেন তিশা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তারা কাছাকাছি আসেন। কিন্তু বেশিদিন টিকেনি সেই প্রেম।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী