25 C
আবহাওয়া
৯:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তিপণ দিয়ে ফিরল অপহৃত ৫ রোহিঙ্গা

মুক্তিপণ দিয়ে ফিরল অপহৃত ৫ রোহিঙ্গা


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের দমদমিয়া ন্যাচার পার্ক থেকে অপহৃত ৫ রোহিঙ্গা শিশু পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪ দিন পর ফিরেছে। শনিবার (২৯ এপ্রিল) ভোরে মুক্তিপণ দেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারগুলো।

ফেরত আসা কিশোরেরা সবাই টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তারা হলো- আশ্রয় শিবিরের সি ব্লকের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল (১৩), মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল (১২), মো. উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত (১২), বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান (১৪) এবং ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল (১৫)।

শিশুদের ফিরে আসার তথ্য নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা। তবে তিনি মুক্তিপণের টাকা দেওয়ার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।

নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. একরাম জানান, গত ২৪ এপ্রিল সোমবার দুপুরে ন্যাচার পার্ক এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে তারা। গত চার দিন তাদের সঙ্গে দরকষাকষির পর জনপ্রতি এক লাখ করে তাদের দেখিয়ে দেওয়া স্থানে রেখে আসলে পরে অপহৃতদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, দমদমিয়া ন্যাচার পার্ক এলাকা থেকে শিশুরা অপহরণের শিকার হয়। তবে মুক্তিপণ দাবির বিষয় নিয়ে ভুক্তভোগী পরিবারগুলো আমাদের কিছুই জানায়নি। এর মধ্যে তাদের উদ্ধারের জন্য পুলিশ ও এপিবিএন পুলিশ দিন-রাত বিভিন্ন স্থানে অভিযান চালায়। হয়তো অভিযানের কারণে সন্ত্রাসীরা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, অপহরণের পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। এরপরও পুলিশ তাদের উদ্ধারের জন্য অভিযান চালিয়ে আসছিল।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা