18 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের দেওয়ানহাটে পরিত্যক্ত টায়ার গুদামে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের দেওয়ানহাটে পরিত্যক্ত টায়ার গুদামে অগ্নিকাণ্ড


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের দেওয়ানহাটে পরিত্যক্ত টায়ারের গুদামে আগুন লেগেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে খোলা স্থানে রাখা ওই টায়ার গুদামে আগুন লেগে যায়।আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে ইতোমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকাণ্ডের অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় বিপুল পরিমাণ কালো ধোঁয়া দেখা যায় ঘটনাস্থলে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার শাহজাহান গণমাধ্যমকে বলেন, দেওয়ানহাট ব্রিজের নিচে একটা টায়ারের গোডাউনে অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা