28 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাইক ও আই ফোনের জন্য চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

বাইক ও আই ফোনের জন্য চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

বাইক ও আই ফোনের জন্য চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় আর ওয়ান ফাইভ মোটরবাইক ও আই ফোনের জন্য স্বাগতম চৌধুরী (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে পৌরসভার হরিজন সেবাপল্লিতে এই ঘটনা ঘটে। নিহত স্বাগতম চৌধুরী ওই এলাকার অনিল চৌধুরীর ছেলে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই যুবক ঈদের বিশেষ ছাড়ে অনলাইনে আর ওয়ান ফাইভ মোটরবাইক ও আই ফোন কেনার টাকার জন্য বাবার কাছে টাকা আবদার করেছিল। তবে, তার বাবা পরে কিনে দিবেন বলে জানান। পরে এই অভিমানে ওই যু্বক চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ বেলা ১২ টার দিকে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩