26 C
আবহাওয়া
৬:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়াকে ইউক্রেন থেকে হটাতে হবে : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়াকে ইউক্রেন থেকে হটাতে হবে : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার বাহিনীকে পুরো ইউক্রেন থেকে হটিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ স্ট্রাস। লন্ডনে এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে বিজয় পশ্চিমা বিশ্বের জন্য এখন “কৌশলগতভাবে অপরিহার্য”।

এতদিন পর্যন্ত ব্রিটেন বলে এসেছে, প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন হামলা “অবশ্যই বিফল হবে, এবং সেই বিফলতা সবাই দেখবে।”

ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের মাত্রাকে দ্বিগুণ করতে হবে বলে তিনি বলেন।

“রাশিয়াকে গোটা ইউক্রেন থেকে বের করে দিতে হবে,” তিনি বলেন, “এজন্য আমাদের আরও কাজ করতে হবে, আরও বেশি চাপ প্রয়োগ করতে হবে।”

এর অর্থ হলো গত ২৪শে ফেব্রুয়ারির পর থেকে রুশ বাহিনী ইউক্রেনের যেসব জায়গা দখল করেছে শুধু সেইসব জায়গাই না, আট বছর আগে রাশিয়া ইউক্রেনের যেসব জায়গা দখল করেছিল – যেমন ক্রাইমিয়া কিংবা ডনবাস অঞ্চলের কিছু অংশ – সেই সব জায়গা থেকেও রুশ বাহিনীকে বহিষ্কার করতে হবে।

ইউক্রেনে সর্ব-সাম্প্রতিক হামলার একমাস পর রাশিয়া বলেছে, তাদের প্রধান লক্ষ্য ডনবাস প্রদেশকে মুক্ত করা।

দু’হাজার চৌদ্দ সালের পর ঐ এলাকায় রাশিয়া গোপন যুদ্ধ চালিয়ে ঐ এলাকার প্রায় এক তৃতীয়াংশ ভূমি দখল করেছে।

তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর উচ্চাকাঙ্ক্ষার সাথে সব পশ্চিমা দেশই যে একমত তা না।

কারণ তারা মনে করে শুধু অস্ত্র ব্যবহার করে কিংবা আলোচনা না করে রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের