23 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, শনাক্ত ২৩৪১

করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, শনাক্ত ২৩৪১

করোনায় আরও ৫৬ জনের প্রাণহানি

বিএনএ, ঢাকা : গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮৮ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৩৯৩ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও দুই হাজার ৩৪১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক ৩৯ শতাংশ।

আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭৮২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর