30 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - মে ৩, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের হামলায় মার্কিন নজরদারি বিমান বোয়িং ই-৩ সেন্ট্রি ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় মার্কিন নজরদারি বিমান বোয়িং ই-৩ সেন্ট্রি ক্ষতিগ্রস্ত


বিএনএ, বিশ্বডেস্ক : এবার সৌদি আরবের একটি বিমান ঘাটিতে হামলা করেছে ইরান। এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি নজরদারী বিমান ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রীট জার্নাল।

শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাটিতে এ হামলা চালায় ইরান। হামলায় ক্ষতিগ্রস্থ হয় এয়ারবর্ন ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেম (এওসিএস) বিমান বোয়িং ই-৩ সেন্ট্রি। এছাড়া একটি ড্রোন ও কয়েকটি মিসাইলের সমন্বয়ে করা এই হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং বেশ কয়েকটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্থ হয়েছে।

বোয়িং ই-৩ সেন্ট্রি বিমানটি সাধারণত উন্নত রাডার ব্যবহার করে শত শত কিলোমিটার দূরের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্তে পারদর্শী।

ওয়াল স্ট্রীট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এই বিমানঘাটিতে মাত্র ১৬টি বোয়িং ই-৩ সেন্ট্রি বিমান ছিলো। প্রতিবেদনটিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে এই মুহুর্তে এই বিমানের বিকল্প নেই। এর কাছাকাছি বিকল্প ই-৭ ওয়েজটেইলের মূল্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ