বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ‘গুলজার টাওয়ার’ নামে একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, এক যুবক ছাদ থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ সময় কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি নিচে লাফ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজের হোসাইন বলেন, গুরুতর আহত অবস্থায় যুবকটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জীবিত আছে। আহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বিএনএ/শাম্মী
![]()

