32.7 C
আবহাওয়া
৩:২১ অপরাহ্ণ - জুন ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সচিবালয়ে আকস্মিক মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

সচিবালয়ে আকস্মিক মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী


বিএনএ, ঢাকা: সচিবালয়ে প্রবেশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্ত‌রে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে এসে নিজ দপ্তরে না গিয়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন।

ভবনটির ষষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পাঁচ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং তিন নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন ।

এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ