21 C
আবহাওয়া
৩:৫৮ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি পেলো পাকিস্তান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি পেলো পাকিস্তান


বিএনএ বিশ্বডেস্ক: গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। শনিবার (২৮ মার্চ) রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসহাক দার জানান , ‘‘ আমি আনন্দিত যে, ইরান সরকার পাকিস্তানের আরও ২০টি জাহাজকে হরমুজ় প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিতে সম্মত হয়েছে।’’ নতুন এই সমঝোতার আওতায় প্রতিদিন পাকিস্তানের পতাকাবাহী দুটি করে জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করতে পারবে। উল্লেখ্য, যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ় প্রণালীতে অন্য দেশের মতো পাকিস্তানেরও বেশ কয়েকটি জাহাজ আটকে ছিল।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘এটি ইরানের একটি গঠনমূলক পদক্ষেপ এবং এই পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবি রাখে। ”

তিনি আরও উল্লেখ করেন, ‘‘ওই অঞ্চলে স্থিতিশীলতা আনতে এ ধরনের পদক্ষেপ সাহায্য করবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে ”।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মনে করেন, সঙ্কট পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র কার্যকর পথ কূটনৈতিক আলোচনা।

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ