27 C
আবহাওয়া
৬:১৬ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » সংসদের অধিবেশন বসছে আজ

সংসদের অধিবেশন বসছে আজ

সংসদ

বিএনএ, ঢাকা:ঈদের বিরতির পর আজ(২৯ মার্চ)থেকে আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।আজকের কার্যসূচিতে রয়েছে সরকারি দলের সংসদীয় সভা। পাশাপাশি অধ্যাদেশ-সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।

এ ছাড়া মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশ নিয়ে আলোচনাও থাকবে দিনের কর্মসূচিতে।

এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ তা মূলতবি করা হয়েছিল। এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ