18 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রুশ সামরিক বিমান ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত

রুশ সামরিক বিমান ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত


বিএনএ, বিশ্বডেস্ক : রুশ একটি সামরিক বিমান অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সাগরে বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার তা বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন ক্রিমিয়ার সেভাস্তোপল শহরের মস্কোপন্থী গভর্ণর মিখাইল রাজভোজায়েভ।

গভর্ণর বলেন, সাগরে বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট উড়োজাহাজটি থেকে বের হয়ে যান। তাকে উপকূল থেকে প্রায় ২০০ মিটার দূরে উদ্ধার করা হয়। তার জীবন নিয়ে কোনো আশঙ্কা নেই।

তবে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ উল্লেখ করেননি গভর্ণর।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ফূটেজে একটি উড়োজাহাজকে আকাশ থেকে নিচের দিকে পড়তে দেখা যায়। পড়ন্ত উড়োজাহাজটিতে আগুনের শিখা দেখা গেছে।

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তর সেভাস্তোপল। এটি ক্রিমিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত। ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়া ২০১৪ সালে দখল করে নেয় রাশিয়া।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা