24 C
আবহাওয়া
৬:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে মাটি চাপায় তিন রোহিঙ্গা নিহত

কক্সবাজারে মাটি চাপায় তিন রোহিঙ্গা নিহত


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস।বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার উখিয়া সদরের মূহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন – ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন (২৩), ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর (২০) এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধ্বসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা হয় আরো দুইজনের মরদেহ।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, দুইজনের মরদেহ উদ্ধার করার পর যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবর এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মাটি চাপায় আরেকজনের মরদেহ আছে বলে ধারণা হচ্ছে। তার লাশও উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনাস্থলে কান্নারত ছৈয়দ আকবরের মা রাবেয়া বসরী জানান, গতকাল কাজের সন্ধানে ছেলেকে পাঠিয়েছিলাম। এখানে এসে আমার ছেলে মারা যাবে ভাবতেও পারছিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, এই পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তিনজনই রোহিঙ্গা। তাদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী