24 C
আবহাওয়া
৬:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দমকা হাওয়া, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

চট্টগ্রামে দমকা হাওয়া, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আবহাওয়া

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের আকাশ বুধবার (২৯ মার্চ ২০২৩) দুপুর দেড়টার পর হতে অন্ধকার হয়ে পড়েছে।  দমকা হাওয়া, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে।

আজকে ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।

চট্টগ্রামে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে।

আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৫৩ মিনিটে।

চট্টগ্রামে সূর্যোদয় ভোর ৫ টা ৪৮ মিনিটে।

বিএনএনিউজ/ বিএম, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী