27 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

আশুলিয়ায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

নয়তলা ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

বিএনএ, (সাভার) ঢাকা: আশুলিয়ায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছেন সৌদি প্রবাসী স্বামী সাইদুল ইসলাম। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরের দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মোতালেব মন্ডলের আধা পাকা টিনসেড বাড়ি থেকে সৌদি প্রবাসী স্বামীর ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ ও স্ত্রীর বিছানায় শুয়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন নওগাঁ জেলার মান্দা থানার মনোহরপুর গ্রামের আব্দুল মাজেদ প্রামাণিকের মেয়ে শাহানাজ পারভীন (২৪)।  তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো এবং তার স্বামী সাইদুল ইসলাম (৩২) একই এলাকার নওগা মান্দা থানার চক কশব মন্ডল পাড়ার সামাদ মন্ডলের ছেলে। তিনি চলতি মাসের ৩ তারিখে সৌদি থেকে দেশে ফিরে আসে।

নিতহের ফুপাতো বোন শিরিনা আক্তার বলেন, সকালে আমি দরজা ধাক্কা দিই, পরে রুমের ভিতর থেকে বলতেছে একটু পরে খুলি। আমি বলতেছি সমস্যা কি বের হও বের হলে তো জানতে পারবো কি হয়েছে। যখন বের না হয় তখন আমারও অফিসের সময় হয়। তখন আমি অফিসে চলে যাই। পরে জানতে পারি যে আমার বোনকে হত্যা করে সে নিজে আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, প্রতিবেশীরা সকাল থেকে নিহতদের সাড়া না পেয়ে তাদের কক্ষে প্রবেশ করলে ভিতরে মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। কক্ষের ভিতরে বিছানার ওপর স্ত্রী শাহনাজ পারভীনের মরদেহ পরে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে তার মৃত্যু হয়েছে। আর অপরদিকে সিলিং ফ্যানের সাথে স্বামী সাইদুল মন্ডলের মরদেহ ঝুলছিল।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজি নাসের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা মৃত্যুবরণ করেছেন। তবে কেন ও কিভাবে তারা মারা গেলেন তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিএনএ/ ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩