26 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » উপজেলা পর্যায়ে চিকিৎসা পাবে অগ্নিদগ্ধরা: শেখ হাসিনা

উপজেলা পর্যায়ে চিকিৎসা পাবে অগ্নিদগ্ধরা: শেখ হাসিনা

উপজেলা পর্যায়ে চিকিৎসা পাবে অগ্নিদগ্ধরা: শেখ হাসিনা

বিএনএ ডেস্ক, ঢাকা: অগ্নিকান্ড প্রতিরোধ দাহ্য পদার্থ ও গ্যাসের সিলিন্ডার ব্যবহারে সর্তক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে সুপরিকল্পিতভাবে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি উপজেলা পর্যায়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৯ মার্চ) শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ সিক্সথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন প্লাস্টিক সার্জারি-২০২২ এবং ‘মুজিব কর্নার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধনকালে তিনি একথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

বৈজ্ঞানিক সেমিনারে প্রধানমন্ত্রী
বৈজ্ঞানিক সেমিনারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, সব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স আছে এবং ওই কমপ্লেক্সগুলোতে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। মানুষের দোরগোড়ায় এই বিশেষায়িত চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে- তাঁর সরকার প্রতিটি বিভাগে পৃথক ও স্বনির্ভর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে।

ফরিদপুর জেলায় একটি ১০০ শয্যার প্লাস্টিক সার্জারি ও বার্ন ইউনিট স্থাপনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, প্রতিটি বড় জেলায় এ ধরনের ইউনিট প্রয়োজন।

২০১৩-২০১৪ সালে আন্দোলনের নামে বিএনপি জামায়াতের জোটের পেট্রোল বোমা হামলায় নিরীহ মানুষের মৃত্যুর জন্য কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘তারা কখনোই জনগণের কল্যাণে রাজনীতি করেনি। ওই সময়ে অগ্নিদগ্ধ মানুষকে চিকিৎসা দেয়ার মতো কোন আধুনিক চিকিৎসাসেবা ছিল না।

প্রধানমন্ত্রী বলেন, দেশে অগ্নিদগ্ধ রোগীদের সর্ববৃহৎ এই হাসপাতাল চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত গবেষণা পরিচালনা ও দক্ষ জনশক্তি সৃষ্টিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ কারো উপর নির্ভরশীল থাকতে চায় না। তাই, তাঁর সরকার বিশেষত আধুনিক বিজ্ঞানের ওপর গবেষণা পরিচালনায় সব সময় প্রাধান্য দিয়ে থাকে বলে জানান শেখ হাসিনা।

মুজিব কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বার্ন ইউনিটের সমন্বয়ক ও এসপিএসবি’র সাবেক সভাপতি ডা. সামন্ত লাল সেন এবং এসপিএসবি মহাসচিব ডা. হেদায়েত আলি খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এসপিএসবি সভাপতি ও এসএইচএনআইবিপিএস এর পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের