26 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তিন দিনের রিমাণ্ডে নিপুণ রায়

তিন দিনের রিমাণ্ডে নিপুণ রায়

বিএনপি নেত্রী নিপুণ আটক

বিএনএ, ঢাকা : বাসে আগুন ও নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ মার্চ) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে হাজির করে হাজারিবাগ থানায় করা মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর রায়েরবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

রোববার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, শনিবার (২৭ মার্চ) রাজধানীর জনপথ মোড় ও মালিবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিপুণ রায়কে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব থেকে আরও জানানো হয়, নিপুণ রাজধানীসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেয়া হয়। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিএনএ নিউজ/এসবি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!