বিএনএ,বিশ্বডেস্ক : ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইইউ-এর পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে শুরু হওয়া বিক্ষোভে বিক্ষোভকারীদের ওপর ইরানি বাহিনীর দমন পীড়নের প্রেক্ষিতে ইইউ এই পদক্ষেপ নিচ্ছে।
কাজা কালাস বলেছেন, আমরা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি এবং আমি আশা করছি আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছি।
বিএনএ/ ওজি
![]()

