বিএনএ, ডেস্ক : গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থানে আইনি জটিলতা না থাকলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো পক্ষ নেওয়ার সুযোগ না থাকার কথা বলা হয়েছে। ‘হ্যাঁ’ অথবা ‘না’ এর পক্ষালম্বন করা থেকে বিরত থাকতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সরকারি চাকরিজীবিদের ‘হ্যাঁ’ ভোটের প্রচার চালানোর মধ্যে এ উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারের উপদেষ্টারাও হ্যাঁ ভোটের প্রচারাভিযান করছেন।
পাশাপাশি সরকার গণভোটের বিষয়ে ভোটারদের বোঝাতে ব্যাপক প্রচার চালাচ্ছে। তবে সুনির্দিষ্ট করে বললে এ প্রচার হচ্ছে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, যা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।
নির্বাচন কমিশন বলছে, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারসহ ভোটের কাজে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারিরা গণভোটের বিষয়ে প্রচারে বাধা নেই। তবে কোনো পক্ষে (হ্যাঁ বা না) অবস্থান জানাতে পারবেন না।
বিএনএ/ ওজি
![]()

