29 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে’

‘সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে’


বিএনএ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে । সরকারকে সঠিক পথে নিয়ে আসতে কিছু উদ্যোগ নেবে বিএনপি।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন,‘শেখ হাসিনাসহ দায়ীদের বিচার করতে হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার কথা কেউ বলছে না। সংগঠনের বিচার নিশ্চিতে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

সাবেক এই মন্ত্রী বলেন,‘অনেক কিছু সংস্কার প্রস্তাবে আসেনি। আবার অনেক কিছু এসেছে, যা অবাস্তব। সংবিধান সংস্কার প্রস্তাবে একই প্যারায় মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান আনা হয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধ আর সেটি কি এক?’

৫ আগস্ট জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, জনগণই নির্ধারণ করবে। এ সময় নির্বাচন কেন বিলম্বিত হবে তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী