20 C
আবহাওয়া
৬:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনছে বিরোধীরা

মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনছে বিরোধীরা


বিএনএ, বিশ্বডেস্ক :  মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে  অন্যতম প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) সংসদ সদস্যরা  অভিশংসন প্রস্তাব আনতে যাচ্ছেন। প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব জমা দেওয়ার জন্য পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহ করেছেন তারা।

সোমবার (২৯ জানুয়ারি) মালদ্বীপের ইংরেজি দৈনিক দ্য সানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দ্য সানকে এমডিপির একজন আইনপ্রণেতা বলেছেন, ডেমোক্র্যাটদের সাথে সমন্বয় করে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপনের জন্য আইনপ্রণেতাদের স্বাক্ষর সংগ্রহ করেছে এমডিপি।

রোববার (২৮ জানুয়ারি) দেশটির সংসদে ব্যাপক বিশৃঙ্খলার কারণে এই প্রস্তাব উত্থাপনে ব্যাঘাত ঘটে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন দিতে সংসদের বিশেষ অধিবেশন বসে। সেখানেই চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়ান দুই এমপি।

এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজুর জোট একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, মন্ত্রিসভার সংযোজন বিলে সম্মতি না দিয়ে বিরোধী দলের এমপিরা সাধারণ মানুষের ইচ্ছা বাধাগ্রস্ত করেছে। তারা স্পিকারের পদত্যাগও দাবি করেছে।

দেশটির সংসদে রাজনৈতিক নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনার পর সোমবারের অধিবেশনের আগে সংসদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের ব্যাপক উপস্থিতির পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর অন্যান্য সদস্যদেরও সংসদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা