31 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দগ্ধ অভিনেত্রীর ৩৫ শতাংশ পুড়ে গেছে

দগ্ধ অভিনেত্রীর ৩৫ শতাংশ পুড়ে গেছে


বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুরে শুটিংস্পটে দগ্ধ ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানান, তার শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।এদিকে ধূমপানে সময় এই দুর্ঘটনা ঘটেছে -এমন অভিযোগ নাকচ করেছেন স্বামী নির্মাতা রাহাত কবির। তার দাবি অভিনেত্রী শারমিন আঁখি ধূমপান করতেন না।

পুলিশ বলছে আঁখি ধুমপান করার সময় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২৯ জানুয়ারি) রাতে বার্ন ইনস্টিটিউটে স্বামী জানান, তারা পল্লবী ইস্টার্ন হাউজিংয়ে থাকেন। শনিবার (২৮ জানুয়ারি) সকালে তিনি নিজেই শারমিনকে মিরপুর-১১, কালশি রোড অ্যাপেক্স শোরুমের পাশের একটি শ্যুটিংস্পটে নামিয়ে দিয়ে কাজে চলে যান। এরপর দুপুরে খবর পাই, সুটিংস্পটে দগ্ধ হয়েছেন শারমিন। পরে ঘটনাস্থলে পৌঁছে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সন্ধ্যায় তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তার দুই হাত সম্পূর্ণ, দুই পা, মুখমন্ডল ও মাথার একপাশ দগ্ধ হয়েছে।

শারমিনের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে সে মেকআপ রুমে ঢোকে। তার ভিতরেই টয়লেট ছিল। সেখানে হেয়ার স্টেট দিয়ে চুল ঠিক করার পর প্লাগ খুলতেই একটি স্পার্ক হয়ে বিস্ফোরণ ঘটে। তার ধারনা, এ ঘটনার আগে মেকআপ রুমে কেউ বডি স্প্রে ব্যবহার করেছিলেন। যা সেখানকার বাতাসে ছিল। এ কারণে ওই বিস্ফোরণ হয়েছে। এছাড়া শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন এবং সবেমাত্র রঙ করা। সেখানে রঙের প্রচুর গন্ধও ছিল। মেকআপ রুমে শারমিন ধূমপান করছিলেন কিনা এমন প্রশ্নে রাহাত বলেন, আমার জানামতে  শারমিন ধূমপান করে না।

রোববার রাতের দিকে পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রাহাত কবির পুলিশের কাছে স্বীকার করেছেন তার স্ত্রী শারমিন ধূমপান করতেন।

ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধূমপানের আগুন থেকেই শারমিন দগ্ধ হয়েছেন। তার পরেও আমরা এ বিষয় নিয়ে তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী