26 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মানিকগঞ্জে বাস চাপায় নিহত ৩

মানিকগঞ্জে বাস চাপায় নিহত ৩

সড়ক দুর্ঘটনায়

বিএনএ মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার মহাদেবপুর বাস্ট্যান্ড এলাকায়  ঢাকা আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, অটোরিকশা চালক জাহিদুল ইসলাম (৪০), পেঁয়াজ  ব্যবসায়ী আব্দুর রহমান (২৫) ও আব্দুর রেজ্জাক (৩০)।হরিরামপুর উপজেলার হাপানিয়া গ্রামে তিনজনের বাড়ি।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট লাইন নামের একটি বাস মহাদেবপুর বাস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে থাকা অটোরিকশার পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায়  আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। বাসটি জব্দ করা গেলেও চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ