28 C
আবহাওয়া
১২:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক নিহত

বিএনএ নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় আমানউল্লাহ (আমান) নামের এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে   মাসদাইর পাকাপুল এলাকায় ফতুল্লার এই ঘটনা ঘটে।

নিহত আমানউল্লাহ ঠাকুরগাঁওয়ের জৈবন নেসার ছেলে। মাসদাইর পাকাপুল এলাকায় আব্দুল আউয়ালের বাড়ির ভাড়াটিয়া ছিলেন আমান।

স্থানীয়রা জানান, আমানকে একটি  ফার্মেসিতে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,  হাসপাতালে আনার আগেই আমান মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান  বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। কারা কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে, সেটি উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে