18 C
আবহাওয়া
৭:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ন্যাটো ও আমেরিকা রাশিয়ার উদ্বেগের জবাব দেয়নি :  পুতিন

ন্যাটো ও আমেরিকা রাশিয়ার উদ্বেগের জবাব দেয়নি :  পুতিন

রাশিয়া পুতিন

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর নিরাপত্তা গ্যারান্টির দাবির যে জবাব পাশ্চাত্য দিয়েছে তাতে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ক্রেমলিনের মূল উদ্বেগগুলোর উত্তর দেয়া হয়নি। শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে একথা জানিয়েছেন।

ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ নিয়ে উত্তেজনার মধ্যে রাশিয়া সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়েছিল। বৃহস্পতিবার আমেরিকা ও ন্যাটো জোট আলাদাভাবে রাশিয়ার ওই দাবির লিখিত জবাব দিয়েছে বলে ক্রেমলিন জানিয়েছিল।কিন্তু মস্কো সে লিখিত জবাব পড়ার পর এখন বলছে, রাশিয়া যা দাবি করেছিল লিখিত জবাবে তার কিছু উল্লেখ করা হয়নি।

পুতিন শুক্রবারের টেলিফোনালাপে ম্যাকরনকে বলেন, “রাশিয়ার মৌলিক উদ্বেগের জায়গাগুলোতে আমেরিকা বা ন্যাটো কোনো জবাব দেয়নি। আমাদের অন্যতম উদ্বেগ ছিল পূর্বদিকে ন্যাটোর বিস্তার রোধ এবং রাশিয়ার সীমান্তে বিপজ্জনক সমরাস্ত্র মোতায়েন না করা। কিন্তু এ বিষয়ে আমেরিকা বা ন্যাটো কোনো বক্তব্য দেয়নি।”

টেলিফোনালাপে পুতিন আরো বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রতিরক্ষা উদ্বেগ প্রশমিত না করে ইউরোপের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে রাশিয়ার এমন প্রশ্নেরও কোনো উত্তর আমেরিকা বা ন্যাটো দেয়নি। ফরাসি প্রেসিডেন্টকে পুতিন আরো বলেছেন, তিনি তার পরবর্তী পদক্ষেপ নেয়ার আগে আমেরিকা ও ন্যাটোর জবাব আরো ভালোভাবে পড়ে দেখবেন।

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, আমেরিকা ও তার ন্যাটো জোটের মিত্ররা রাশিয়াকে নিরাপত্তা গ্যারান্টি দিতে ব্যর্থ হলে মস্কো ‘যথাযথ পদক্ষেপ’ নেবে। তবে পুতিন শুক্রবারের ফোনালাপে ম্যাকরনকে জানিয়েছেন, তিনি তড়িঘড়ি করে কোনো পদক্ষেপ নেবেন না। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা