23 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশের ওপর হামলা: জবির চার শিক্ষার্থী কারাগারে

পুলিশের ওপর হামলা: জবির চার শিক্ষার্থী কারাগারে

পুলিশের ওপর হামলা: জবির চার শিক্ষার্থী কারাগারে

বিএনএ, আদালত প্রতিবেদক: পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর সূত্রাপুর থানায় দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৯ জানুয়ারি) ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই মো. আবু তালেব।আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া পাঁচ আসামি হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক হৃদয়, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ওরফে সিফাত, সাজেদুল ইসলাম ওরফে নাঈম, প্রাণিবিদ্যা বিভাগের মো. সোহানুর রহমান ও জনৈক জয় দাস।

উল্লেখ্য, ‘বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী পূর্বের ঘটনার জের ধরে সূত্রাপুর থানা ছাত্রলীগের কর্মীদের ওপর আক্রমণের উদ্দেশ্যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ও দোকান ভাঙচুর করেছিল। এ সময় মামলার বাদী ও সূত্রাপুর থানার উপ-পরিদর্শক এজাজ আহমেদ রুমি ও তার সঙ্গীয় ফোর্স তাদের গাড়ি ও দোকান ভাংচুর করতে নিষেধ করে। এরপর আসামিরা তাকেসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।’

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা