31 C
আবহাওয়া
৮:০৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ১

চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ১

চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ১

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের আগ্রাবাদে সীমানা দেয়াল ধসে ১ জন নিহত ও দুইজন আহত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদের ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোহাম্মদ মহসীন বলেন, আগ্রাবাদের ডেবার পাড় রেলওয়ে জামে মসজিদের পাশে একটি সীমানা দেয়াল ধসে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, দেয়াল ধসে এক জন নিহত হয়েছে। আহত কয়েক জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ বলেন,  দেয়ার ধসের ঘটনায় একজন নিহত ও আহত দুইজনকে  হাসপাতালে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায় নি।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম