31 C
আবহাওয়া
৭:৩০ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » আগামীকাল সোমবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন

আগামীকাল সোমবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন


বিএনএ ডেস্ক: ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমাদানের শেষদিন আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর)। মনোনয়ন ফরম বাছাই করবেন রিটার্নিং অফিসার। তাই সহকারী রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা সব মনোনয়ন ফরম ২৯ ডিসেম্বর বিকেল ৫টার পর নিরাপত্তার সঙ্গে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে।

২৯ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন প্রার্থী, প্রস্তাবকারী বা সমর্থনকারী মনোনয়ন ফরম দাখিল করলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুচ্ছেদ ১২ এর (৩) অনুযায়ী রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার তা গ্রহণ করবেন।

ইসি সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন ।

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার