23 C
আবহাওয়া
১১:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মেজর ও ক্যাপ্টেনসহ আরও তিন ইসরায়েলি সেনা নিহত

মেজর ও ক্যাপ্টেনসহ আরও তিন ইসরায়েলি সেনা নিহত


বিএনএ,বিশ্বডেস্ক: মেজর ও ক্যাপ্টেনসহ গাজায়  আরও তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী এ পর্যন্ত গাজায় স্থল অভিযানে ১৬৭ জন সেনা নিহত হলো। তবে হামাস বলছে, ইসরায়েলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

এ দিকে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের উত্তরাঞ্চলে  বুধবার ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। টাইমস অফ ইসরাইল জানিয়েছে, হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলের উত্তরাঞ্চল কেঁপে ওঠে।

পত্রিকাটি দাবি করেছে, হামলায় কেউ হতাহত না হলেও বহু ঘরবাড়ি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। টাইমস অব ইসরাইল বলছে, ওই এলাকা থেকে আগেই অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা চলে গেছে। ফলে এলাকাটি ফাঁকা ছিল।

হিজবুল্লাহ ৩৪টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তবে তার মধ্যে আয়রন ডোম ব্যবহার করে কয়েকটি ভূপাতিত করা হয়।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, দখলদার ইসরাইলি সেনাদের একটি নৌ ঘাঁটি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইসরাইলের তথ্য অনুযায়ী আয়রন ডোম বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা