20 C
আবহাওয়া
৪:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র রয়েছে : শেখ হাসিনা

নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র রয়েছে : শেখ হাসিনা

হাসিনা

বিএনএ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই বিএনপি নির্বাচনবিরোধী কর্মকাণ্ড শুরু করে। এবারও তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তেজগাঁওয়ের আওয়ামী লীগ কার্যালয় থেকে ছয় জেলার ভার্চুয়াল নির্বাচনী জনসভায় যুক্ত হয়ে তিনি এসব বলেন।

শেখ হাসিনা বলেন, নির্বাচন যেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় আমরা সেটাই চাই। বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, সেটি আমরা বিশ্বাস করি না। তারা তো নির্বাচনে বিশ্বাস করে না। তাদের কাজই হলো মানুষ পোড়ানো আর নির্বাচন বানচাল করা।

তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় গত ১৫ বছর ধরে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশবাসীর কাছে আহ্বান, আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করুন। যাতে আমরা দেশের মানুষকে আরও সুন্দর জীবন দিতে পারি।

সভায় শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এদিন পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা