25 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান

গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান

গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপের শেষ আটে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পা রাখল মোহামেডান। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটা টাইব্রেকারে স্বাধীনতা কেসিকে ৪-৩ ব্যবধানে হারায় মোহামেডান।

ম্যাচের ৩৯ মিনিটে মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবেতের গোলে লিড নেয় মোহামেডান। পরের মিনিটে নেদোর গোলে সমতায় ফেরে স্বাধীনতা ক্রীড়া সংঘ। তবে বিরতির পর আর কোনো গোল না হলে ড্র হয় ম্যাচটি। যদিও ম্যাচ শেষ হওয়ার পরই ঘটে বিপত্তি।

খেলা শেষে ফুটবলাররা উঠে পড়েন টিম বাসে। ঠিক তখনই দু’দলের ফুটবলারদের আবারো মাঠে ফিরিয়ে আনা হয়। যেখানে বাফুফের পক্ষ থেকে জানানো হয়, গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে টাইব্রেকারে। যেখানে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মোহামেডান ।

এদিকে, হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

এই গ্রুপের অন্য দলটি হলো বসুন্ধরা কিংস। যারা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। ফলে ওয়াকওভার পায় মোহামেডান ও স্বাধীনতা কেসি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা