25 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বেপরোয়া বাস উঠলো মাইক্রোবাসের ওপর

রাজধানীতে বেপরোয়া বাস উঠলো মাইক্রোবাসের ওপর

এনা

বিএনএ ডেস্ক, ঢাকা: রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক সার্জেন্ট ফাহিম শাহরিয়ার।

তিনি বলেন, এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। আর মাইক্রোবাসটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চালক এনা পরিবহনের বাসটি আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন। এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা