25 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশকে সাড়ে ৯ লাখ টিকা উপহার দিচ্ছে অস্ট্রিয়া

বাংলাদেশকে সাড়ে ৯ লাখ টিকা উপহার দিচ্ছে অস্ট্রিয়া


বিএনএ, ঢাকা : বাংলাদেশকে ৯ লাখ ৫৬ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে অস্ট্রিয়া। ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল মুহিতের কাছে প্রতীকীভাবে ওই ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে।

অস্ট্রিয়ার কেন্দ্রীয় সরকারের ইউরোপ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখভালের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর পিটার লনস্কি-টিফেনথাল এটি হস্তান্তর করেন।

আগামী ২৯ ডিসেম্বর অস্ট্রিয়া সরকার প্রদেয় ওই টিকার চালান ঢাকা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে অস্ট্রিয়া সরকার দুটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে। ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানের পূর্বে ওই ডাক টিকিট অবমুক্ত করা হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকা থেকে ভার্চ্যুয়ালি ওই অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন