27 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালাল বিমানবন্দর থেকে আরও একটি বোমা উদ্ধার

শাহজালাল বিমানবন্দর থেকে আরও একটি বোমা উদ্ধার

শাহজালাল বিমানবন্দর থেকে আরও একটি বোমা উদ্ধার

বিএনএ,ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে আবারও বড় আকৃতির একটি বোমা উদ্ধার করা হয়েছে।এ নিয়ে ডিসেম্বর মাসেই বিমানবন্দর থেকে মোট ৪টি বোমা উদ্ধার করা হলো।সোমবার (২৮ ডিসেম্বর) সকালে চতুর্থ বোমাটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৯, ১৪ এবং ১৯ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে আড়াইশ’ কেজি ওজনের তিনটি বোমা উদ্ধার করা হয়েছিল।

এ বোমাটির ওজনও আগের গুলোর মতোই ২৫০ কেজি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান। তিনি জানান,সকালে বিমানবন্দরের থার্ড টার্মিনালের পাইলিংয়ের কাজ করা হচ্ছিল। এমন সময় সিলিন্ডার সদৃশ বোমা দেখতে পান শ্রমিকরা।পরে  আধুনিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে আসে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল।বোমাটি নিষ্ক্রিয় করে এবং বোমাটি ধ্বংস করতে সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যায় তারা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ