23 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীতে কিশোরের মরদেহ উদ্ধার

লোহাগাড়ায় ঘরে মিললো বৃদ্ধার ঝুলন্ত মরদেহ

বিএনএ ,ঢাকা: রাজধানীর মুগদা মডেল টাউন ই ব্লক এলাকার ২ নং রোডের ২৩ ও ২৫ নম্বর প্লটের পাশে লেকের পানি থেকে অজ্ঞাত পরিচয়ে (১৪ ) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় একজন এলাকাবাসী বলেন,রাতে লেকপার থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করছিলাম। তখন কচুরিপানা টান দিতেই পানিতে মানুষের একটি পা দেখতে পাই। সাথে সাথে খবরটি পুলিশকে জানানো হয়।

পরিদর্শক ( এস আই) বোরহান উদ্দিন জানান, আমরা খবর পেয়ে রাতের দিকে মুগদা মডেল টাউন ই ব্লক ২ নাম্বার রোড ২৩ ও ২৫ নাম্বার প্লটের পাশের লেকের পানিতে ভাসমান অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই কিশোরকে হত্যার পর পানিতে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।  শরীর ফুলে গেছে। তাই  শরীরে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিং কে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা করা হবে। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে

বিএনএনিউজ/আজিজুল /আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা