23 C
আবহাওয়া
৩:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কানাডাকে বিধ্বস্ত করল ক্রোয়েশিয়া

কানাডাকে বিধ্বস্ত করল ক্রোয়েশিয়া


বিএনএ, স্পোর্টস ডেস্ক : গোল উৎসবে মেতে কানাডাকে বিধ্বস্ত করল ক্রোয়েশিয়া। রোববার (২৭ নভেম্বর) কাতারের আল রাইয়ান মাঠে কানাডাকে ৪-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠেছে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।

ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় আলফোন্সো ডেভিস কাতার বিশ্বকাপের সবথেকে দ্রুততম গোল করার পর মনে হচ্ছিল দিনটা কানাডারই। কিন্তু দুর্দান্তভাবে ফিরে এসে সেটি হতে দিল না ক্রোয়েশিয়া।

৩৬ মিনিটে ক্রামারিচের গোল সমতায় ফেরায় ক্রোয়েশিয়াকে। এর ৬ মিনিট পরেই দলকে এগিয়ে দেন লিভাজা। পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ক্রোয়েশিয়া।

ম্যাচের ৭০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ক্রামারিচ নিজের ২য় এবং ক্রোয়েশিয়ার ৩য় গোল করে কানাডার ম্যাচে ফেরার আশা ক্ষীণ করে তুলেন।

ম্যাচের ৯৩ মিনিটে কানাডার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাজার। ম্যাচ শেষ হয় ক্রোয়েশিয়ার পক্ষে ৪-১ ব্যবধানে।

এ ম্যাচে হারায় ৩৬ বছর পর বিশ্বকাপ খেলতে এসে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো কানাডাকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে