23 C
আবহাওয়া
২:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আবরার হত্যা মামলা: ২২ আসামি আদালতে

আবরার হত্যা মামলা: ২২ আসামি আদালতে


বিএনএ, (আদালত প্রতিবেদক) ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মামলার ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার পর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাদের আদালত হাজির করা হয়।

এ মামলায় ২৫ আসামির মধ্য তিন আসামি পলাতক রয়েছেন। বাকি আসামিরা আদালতে হাজির রয়েছেন। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ১৪ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেন।

উল্লেখ, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশ পরে ২২ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।

আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

বিএনএনিউজ/ এসবি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা