24 C
আবহাওয়া
১:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চলন্ত বাস থেকে শিক্ষককে ধাক্কা 

চলন্ত বাস থেকে শিক্ষককে ধাক্কা 


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে ভাড়া নিয়ে বিতন্ডার জেরে রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে চালকের সহকারী।এরপর তার পায়ের ওপর দিয়েই চালিয়ে দেওয়া হয় বাস। শনিবার(২৭ নভেম্বর) সকালে কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মেহেদিবাগ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পিটিআই যাওয়ার উদ্দেশে তিনি শনিবার সকালে ওই বাসে উঠেন। বাসের সহকারী ও চালক অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন।তিনি প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। তিনি স্টেশন রোডের বটতলি এলাকায় নেমে যেতে চাইলে তা না দিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর চালকের সহকারী ধাক্কা দিয়ে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেয়।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানান, চালক ও সহকারীকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!