31 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চমেকের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

চমেকের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

চমেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, রুম দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। রোববার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন চমেক অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন।

এর আগে চমেকের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তে ১২ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, কিছু শিক্ষার্থী সংঘবদ্ধ হয়ে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে। এর আগেও কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে চমেক এলাকায় সংঘটিত সংঘাতের কারণে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গ, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, যারা বহিষ্কার হয়েছে তাদের বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী। বিভিন্ন  কারণে তাদের কয়েকজনকে এর আগে কয়েকবার বহিষ্কার করা হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম