34 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৮ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৮ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন, ৬২৭ মামলায় জরিমানা ২৬ লাখ

বিএনএ, ঢাকা : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একদিনে ১ হাজার ৫০৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ১২৩টি গাড়ি ডাম্পিং ও ৪৮টি গাড়ি রেকার করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৭ অক্টোবর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী