26 C
আবহাওয়া
৬:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » ড্রামের চাপায় পড়ে শ্রমিকের মৃত্যু

ড্রামের চাপায় পড়ে শ্রমিকের মৃত্যু

প্রেমিকের পিটুনি

বিএনএ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে তিব্বত কারখানায় কেমিক্যাল ড্রামের চাপা পড়ে শফিকুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার(২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের সহকর্মী আলমগীর হোসেন জানান, তারা তিব্বত কোম্পানিতে শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার সকাল থেকে কেমিক্যাল ড্রামে স্টিকার লাগানোর কাজ করছিলেন।স্তুপ করা ড্রামে স্টিকার লাগানোর সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান শফিকুল। এ সময় স্তপ ড্রামের চাপায় গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শফিকুলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।তারা তেজগাঁও পূর্ব নাখালপাড়ায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ