27 C
আবহাওয়া
২:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গুলশানে অগ্নিকান্ডে দগ্ধ মা-ছেলে আইসিইউতে

গুলশানে অগ্নিকান্ডে দগ্ধ মা-ছেলে আইসিইউতে

গুলশানে আবাসিক ভবনে আগুন

বিএনএ, ঢাকা : রাজধানীর গুলশান-২ এ ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডে ওই বাসার গৃহকর্মীও দগ্ধ হয়েছেন। তাদেরকে  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- এ এম রফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী মালিহা আনহা উর্মি (৩২), তাদের শিশুসন্তান মাসরুর  মো. রাফিন (২) এবং গৃহকর্মী মনি আক্তার (৩৫)। তাদের মধ্যে উর্মি ও তার ছেলে রাফিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)  নেয়া হয়েছে। গৃহকর্মী মনিকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) রাখা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা:এসএম আইউব  হোসেন বলেন, ৩জনকে আমাদের এখানে আনা হয়েছে।এদের মধ্যে মালিহা আনহা উর্মির ৭০ শতাংশ,তার  ছেলে মাসরুর  মো: রাফিন ৩০ শতাংশ এবং তাদের কাজের  মেয়ে মনি ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। মালিহা আনহা উর্মি ও তার  ছেলে মাসরুর রাফিনকে নিবিড় পরিচর্যা  কেন্দ্রে (আইসিইউ) এবং কাজের মেয়ে মনিকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। ওই নারীর (উর্মির) স্বামী এএম রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা  দেয়া হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় পিংক সিটি শপিং মলের পাশে আবাসিক ভবনের আগুন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এক ঘণ্টা পর বেলা ১২ টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ