33.7 C
আবহাওয়া
১২:৩৭ অপরাহ্ণ - জুন ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ২০ লাখ ডলার

২৭ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ২০ লাখ ডলার

২৮ দিনেই রেমিট্যান্স এলো ২০৭ কোটি ডলার

বিএনএ, ঢাকা : চলতি সেপ্টেম্বর মাসের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩৪ বিলিয়ন (২৩৪ কোটি ২০ লাখ ডলার) মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে ২১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৩ কোটি ৬১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ২৩৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।

টাকার অঙ্কে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ২৮ হাজার ৫৭২ কোটি টাকার বেশি। গত বছরের একই সময়ে এসেছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৪ কোটি ৮০ লাখ ডলার।
তিনি আরো জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার।

গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৬২৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ দশমিক ২ শতাংশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ