29 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » হাসনাত আব্দুল্লাহ সেনানিবাসে নিষিদ্ধ?

হাসনাত আব্দুল্লাহ সেনানিবাসে নিষিদ্ধ?


বিএনএ, ঢাকা: ঢাকা সেনানিবাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহকে প্রবেশ করতে দেয়নি সেনাবাহিনীর মিলিটারি পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর সেনানিবাসে প্রবেশ নিষেধাজ্ঞার অংশ হিসেবে এ ঘটনা ঘটে।

সেনা সূত্রের বরাত দিয়ে গত ২৫ শে সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম নর্থইস্ট নিউজ ‘Bangladesh Military Police guards disallow NCP’s Hasnat Abdullah’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয় হাসনাত আব্দুল্লাহ মিরপুর গেট সংলগ্ন কচুখেত এলাকা দিয়ে সেনানিবাসে প্রবেশের চেষ্টা করেন।

YouTube player

সেনাবাহিনীর মিলিটারি পুলিশ সদস্যরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশে বাধা দিলে সেখানে সামান্য বাকবিতণ্ডা হয়। প্রবেশে ব্যর্থ হয়ে হাসনাত আব্দুল্লাহ মোবাইল ফোনে কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, তবে কোনো ফল মেলেনি। এমপি সদস্যরা তাদের অবস্থানে অনড় থাকেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করার পর তিনি স্থান ত্যাগ করেন।

‘নর্থইস্ট নিউজ’ এর প্রতিবেদনে আরও বলা হয়, হাসনাত আব্দুল্লাহ কোনো সেনা কর্মকর্তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে প্রবেশ করতে চাননি; বরং সেনানিবাসের তুলনামূলক কম ভিড়ের সড়ক ব্যবহার করে অন্য গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন।তবে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সেনা সূত্র জানায়, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহসহ দলের শীর্ষ নেতাদের প্রতি সেনাবাহিনীর উচ্চপর্যায়ে ক্ষোভ রয়েছে। এর কারণ, তারা সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে কথিত এক বৈঠকের তথ্য প্রকাশ করেছিলেন। ওই বৈঠকে একটি তথাকথিত “পরিশোধিত আওয়ামী লীগ” গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে অভিযোগ ওঠে।

হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে দাবি করেন, সেনানিবাসের ভেতরে সেনাপ্রধানের সরকারি বাসভবনে তার ও ছাত্রনেতা সারজিস আলমের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রাক্তন সাংসদ সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরীন শারমিন এবং শেখ তাপসকে সম্পৃক্ত করে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব তোলা হয়।

তার ভাষ্যমতে, গত ১১ মার্চ বিকেলে সেনা কর্মকর্তারা ছাত্রনেতাদের কাছে এই পরিকল্পনা উপস্থাপন করেন। বৈঠকে আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগি এবং আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়।

সেনানিবাসে প্রবেশে বাধা পাওয়ার পর এনসিপি’র দক্ষিণাঞ্চল সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভ্যারিফাইড ফেইসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। তিনি লিখেন, ‘Keep an eye on the North, gone too quiet, too fast.’

প্রসঙ্গত, রাজনৈতিক অঙ্গনে ‘উত্তর পাড়া’ শব্দটি বেশ পরিচিত। ‘উত্তর পাড়া’ বলতে সাধারণত সেনানিবাসকে বুঝানো হয়।

বিএনএ/ শামীমা চৌধুরী শাম্মী, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট